ক্রয়-বিক্রয়, ডেলিভারি ও রিটার্ন নীতিমালা

গ্রাহকের সন্তুষ্টি ও আস্থা Fashion Skin Care BD-এর সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে নিম্নোক্ত নীতিমালা প্রযোজ্য হবে।

১. অর্ডার করার নিয়ম

১। গ্রাহক আমাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজের মাধ্যমে পণ্য অর্ডার করতে পারবেন।

২। অর্ডার করার সময় গ্রাহককে সঠিক নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর প্রদান করতে হবে।

৩। অর্ডার নিশ্চিত হওয়ার পর পণ্য প্রস্তুত করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে।

৪। বিশেষ ক্ষেত্রে কর্তৃপক্ষ অর্ডার বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

২. পণ্যের মূল্য

১। পণ্যের মূল্য ওয়েবসাইটে উল্লেখিত মূল্য অনুযায়ী নির্ধারিত হবে।

২। যেকোনো সময় পণ্যের মূল্য পরিবর্তন করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

৩। ডেলিভারি চার্জ আলাদা প্রযোজ্য হতে পারে এবং অর্ডারের সময় তা জানিয়ে দেওয়া হবে।

৩. ডেলিভারি নীতিমালা

১। ঢাকা শহরের ভিতরে সাধারণত ১–২ কার্যদিবসের মধ্যে ডেলিভারি সম্পন্ন করা হয়।

২। ঢাকার বাইরে ২–৪ কার্যদিবসের মধ্যে ডেলিভারি সম্পন্ন করা হয়।

৩। সারা বাংলাদেশে স্বীকৃত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করা হয়।

৪। প্রাকৃতিক দুর্যোগ, কুরিয়ার জটিলতা বা বিশেষ পরিস্থিতিতে ডেলিভারি সময় পরিবর্তিত হতে পারে।

৪. রিটার্ন ও রিপ্লেসমেন্ট নীতিমালা

১। গ্রাহক যদি ভুল পণ্য, ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ পণ্য পেয়ে থাকেন, তাহলে রিটার্ন বা রিপ্লেসমেন্টের জন্য আবেদন করতে পারবেন।

২। পণ্য গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে বিষয়টি আমাদের জানাতে হবে।

৩। পার্সেল খোলার সাথে সাথে যদি কোনো ত্রুটি (ড্যামেজ, ডিফেক্টিভ বা ভুল পণ্য) দেখা যায়, তাহলে প্রমাণ হিসেবে পণ্যের স্পষ্ট ছবি বা ভিডিও ধারণ করতে হবে।

৪। প্রমাণসহ আমাদের ফেসবুক পেজের ইনবক্স অথবা হটলাইন নম্বর (01603-906805) এ যোগাযোগ করে বিষয়টি জানাতে হবে।

৫। আমাদের কাস্টমার সাপোর্ট টিম বিষয়টি যাচাই করে প্রয়োজন অনুযায়ী রিপ্লেসমেন্ট বা রিফান্ডের ব্যবস্থা গ্রহণ করবে।

৬। রিটার্নের ক্ষেত্রে পণ্যটি অবশ্যই মূল প্যাকেজিং, ইনভয়েস এবং অক্ষত অবস্থায় ফেরত দিতে হবে।

৭। ব্যবহৃত, খোলা বা গ্রাহকের ব্যবহারে ক্ষতিগ্রস্ত পণ্য সাধারণত রিটার্ন বা রিপ্লেসমেন্টের জন্য গ্রহণযোগ্য নয়।

৫. ফান্ড নীতিমালা

১। নির্ধারিত শর্ত অনুযায়ী রিটার্ন অনুমোদিত হলে রিফান্ড প্রদান করা হবে।

২। রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত ৩–৭ কার্যদিবস সময় লাগতে পারে।

৩। রিফান্ডের মাধ্যম গ্রাহকের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারিত হবে।

৬. আফটার সেলস সার্ভিস

১। পণ্য সম্পর্কিত যেকোনো সমস্যা হলে গ্রাহক আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।

২। গ্রাহকের অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

৩। আমাদের কাস্টমার সাপোর্ট টিম গ্রাহকের সমস্যার দ্রুত সমাধানের জন্য কাজ করে থাকে।

৭. গুরুত্বপূর্ণ শর্তাবলী

১। পণ্য ক্রয়ের পর শুধুমাত্র পছন্দ হয়নি বা মত পরিবর্তনের কারণে রিটার্ন বা রিফান্ড প্রযোজ্য নাও হতে পারে।

২। পণ্যের সিল খোলা বা ব্যবহার করার পর রিটার্ন গ্রহণযোগ্য নাও হতে পারে।

৩। যেকোনো ধরনের অপব্যবহার বা ভুল তথ্য প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষ অর্ডার বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

৮. যোগাযোগ

Fashion Skin Care BD

ঠিকানা: ফ্ল্যাট: ৬এ, বাড়ি: ২০, রাস্তা: শাহজালাল এভিনিউ, ওয়ার্ড: সেক্টর ৪, থানা: উত্তরা, জেলা: ঢাকা- ১২৩০ 

মোবাইল: ০১৬০৩৯০৬৮০৫

ইমেইল: info@fashionskincare.com.bd

উপরোক্ত নীতিমালা Fashion Skin Care BD কর্তৃপক্ষ যেকোনো সময় পরিবর্তন বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে।